Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্যসচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাবলু। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিগগিরই পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

Manual2 Ad Code

কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Manual1 Ad Code

গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনার সময় সেখানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনায় রূপ নেয়।

Manual5 Ad Code

শেয়ার করুন