Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুর পাড়ে মিললো টমটম চালকের গ লা কা টা মরদেহ

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
পুকুর পাড়ে মিললো টমটম চালকের গ লা কা টা মরদেহ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর পাড় থেকে এক ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

 

Manual5 Ad Code

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাশ জানান, রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

Manual3 Ad Code

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আতাউরের ইজিবাইকটি পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানান তিনি।

Manual2 Ad Code

শেয়ার করুন