Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের গাড়ি নিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুলিশের গাড়ি নিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
পুলিশের সরকারি গাড়ি নিয়ে ডাকাতির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে বর্তমান ও সাবেক পুলিশ সদস্য ও নৌ-বাহিনীর সদস্য আছেন।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ সদরদপ্তরে কর্মরত কনস্টেবল মো. রুবেল, চাকরিচ্যুত কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত নৌ-বাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী।

Manual8 Ad Code

গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশ সদরদপ্তরের একটি সরকারি গাড়ি ব্যবহার করে এই চক্রটি রাজধানীর নিউমার্কেট এলাকায় এক প্রবাসীর মালামাল লুট করে। পরে তারা রূপগঞ্জের পূর্বাচল এলাকায় জনতার হাতে আটক হন।’

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সেখানে গেলে ডাকাতির বিষয়টি সামনে আসে। তখন দুজনকে আটক করা হয়।
পরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

Manual5 Ad Code

আটককৃতদের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, সাতটি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোন, ৫৩ কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ প্রসাধনী, গুড়া দুধ ও কাপড় জব্দ করা হয়। এছাড়া, একটি প্রাইভেটকার, হ্যান্ডকাফ, ওয়াটকিও জব্দ করা হয় বলে জানান ওসি।

শেয়ার করুন