Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পৃথিবী ছাড়তে একটুও কষ্ট হচ্ছে না, যতটা কষ্ট তোমাকে না পেয়ে’

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘পৃথিবী ছাড়তে একটুও কষ্ট হচ্ছে না, যতটা কষ্ট তোমাকে না পেয়ে’

Manual4 Ad Code

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে শাকিল (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার রাতে নিজ বাড়ির সামনে আমগাছের ডালে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত কলেজছাত্র শাকিল শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড় বাকসাবাইদ এলাকার কলিম উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

জানা যায়, আত্মহত্যার আগে শাকিল তার ফেসবুক আইডিতে লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রথমে সবার প্রতি আমি ক্ষমা চাই। আজকের পর হয়তো আমার পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর জন্য একটা অনেক বড় স্মৃতি হয়ে থাকব। তারা হয়তো কখনো এই দিনটির কথা ভুলতে পারবে না। আজকের পর তারা আর আমাকে খুঁজেও পাবে না এই পৃথিবী নামক জেলখানায়। চলার পথে কেবলই সফলতার মুখ দেখতে যাচ্ছিলাম আর জীবন এখানেই থেমে গেল। যে পরিবার আমায় এত বছর লালন-পালন করল, তাদের জন্য আমি কিছুই করে যেতে পারলাম না; তার জন্য আমি খুবই লজ্জিত।’

‘আগে জানতাম না যে একটা মানুষ অন্য একটা মানুষকে হারানোর ভয়ে এতটা ছটফট করে। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা— কারও মায়ায় পড় না কখনো, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসীর সঙ্গে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকি, তা হলে যদি পারেন ক্ষমা করে দিয়েন। আজকের পর দুনিয়ার বুক থেকে মুছে যাবে চিরতরে আমার নাম। ভালো থাকুক পৃথিবীর সব মানুষ, ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষ। দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমার একটু কষ্ট হচ্ছে না যতটুকু কষ্ট পাচ্ছি তাকে না পাওয়ার জন্য। সবার কাছে আমার একটাই শেষ ইচ্ছে— পারলে আমার জন্য একটু দোয়া করবেন।’

Manual8 Ad Code

এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করেছিল। এটা যেহেতু আত্মহত্যা, তাই লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

শেয়ার করুন