Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা: প্রেস সচিব

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
প্রতিবাদকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা: প্রেস সচিব

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
কোনো বিষয়ে প্রতিবাদ করাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

শফিকুল আলম বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া।’

Manual1 Ad Code

প্রেস সচিব বলেন, ‘একটা দেশের জন্য, বিপ্লবের জন্য, সংবাদপত্র অনেকটাই জরুরি। ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মত কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল।’

প্রেস সচিব বলেন, ‘একটি ন্যারেটিভ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।’

Manual5 Ad Code

শেয়ার করুন