Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নতুন একনেক গঠন, বিকল্প সভাপতি মির্জা ফখরুল

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নতুন একনেক গঠন, বিকল্প সভাপতি মির্জা ফখরুল

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

Manual8 Ad Code

কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

Manual2 Ad Code

একনেকের অন্য সদস্যরা

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

Manual4 Ad Code

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
  • পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
  • শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

প্রতি সরকার পরিবর্তনের পর পুরোনো কমিটি বাতিল করে নতুন করে একনেক গঠন করা হয়। এই কমিটির সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

তবে যে মন্ত্রণালয়ের প্রকল্প একনেক সভায় উপস্থাপিত হয়, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে সভায় উপস্থিত থাকতে হয়।

Manual6 Ad Code

শেয়ার করুন