Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস আলম

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস আলম

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দৌঁড়ানোর বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। ছাত্রদলের সভাপতি ও দলটির ভাষ্যমতে, আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের কমান্ডার রাকিব ভাইকে দেখলাম তারেক রহমানের গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন। এটা আমাকে কষ্ট দেয়।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, তার (রাকিব) নেতৃত্বে এদেশে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি নেতার পেছনে যেভাবে দৌঁড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌঁড়াতে দেখিনি।

Manual7 Ad Code

ছাত্রদলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা ছাত্র রাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন। যা দেখে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যত তৈরি হবে।ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।

Manual7 Ad Code

শেয়ার করুন