Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার চক্রের ৪ সদস্য

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রীর নির্দেশে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার চক্রের ৪ সদস্য

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনার পর অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা খন্দকার শামীমের একমাত্র ছেলে আরফান সাঈদকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদে ফেলে অপহরণ করা হয়। পরে তাকে খিলগাঁওয়ের চামেলিবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে জিম্মি রাখা হয় এবং মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়।

Manual7 Ad Code

ঘটনায় হতবিহ্বল বাবা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পরই রমনা বিভাগের পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

ডিসি মাসুদ আলম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কিশোরকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো—তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৩), ইশরাক ইয়ামিন লিখন (২০), হাসান আল বান্না ওরফে হাসলাম (২১) এবং মোস্তাফিজ রহমান পুঞ্জ (২২)।

Manual1 Ad Code

পুলিশের দাবি, এটি ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র। তারা উঠতি বয়সী তরুণদের মাদক ও নারীর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে অপহরণ করত। পরে নির্যাতন করে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করত। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে নির্যাতনের একাধিক ভিডিও পাওয়া গেছে বলেও জানানো হয়।

ডিসি মাসুদ আলম জানান, ঘটনাস্থলে থাকা আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় রমনা থানায় নিয়মিত মামলা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন