Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ‘নির্দেশ উপেক্ষা’ করে সিলেটে আ. লীগের ৬টি ওয়ার্ড কমিটি, ভাঙলো একদিনে!

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রীর ‘নির্দেশ উপেক্ষা’ করে সিলেটে আ. লীগের ৬টি ওয়ার্ড কমিটি, ভাঙলো একদিনে!

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশ উপেক্ষা’ করে সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করার ২৪ ঘণ্টার মাথায় এগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে ঘোষণা দেন- নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ‘উপেক্ষা’ করে শুক্রবার (৬ অক্টোবর) সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।

এদিকে, প্রধানমন্ত্রীর ‘নির্দেশ উপেক্ষা’ করে এই ৬টি ওয়ার্ড কমিটির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের নাম ঘোষণা করায় তোলপাড় শুরু হয় এবং ক্ষুব্দ হন আওয়ামী লীগের হাইকমান্ড। পরে তড়িঘড়ি করে এই ৬টি কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এ বিষয়ে বলেন- ‘সাধারণ সম্পাদক আমাকে রিকুয়েস্ট করায় আমি এই ৬ কমিটি অনুমোদন দিতে সম্মত হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর এ বিষয়ক নির্দেশনাটি আসে। তাই এগুলো বাতিল করা হয়েছে। কিছুক্ষণ পরেই বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে সব সংবাদমাধ্যমকে জানানো হবে।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন- ‘প্রধানমন্ত্রীর আদেশ শিরোধার্য্য। তাঁর আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। আসলে এই ৬টি কমিটির বিষয়ে আমাকে ভুল বুঝানো হয়েছে।’

উল্লেখ্য, ৬টি ওয়ার্ড আওয়ামী লীগে আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছিলো তারা হলেন-

২৮ নং ওয়ার্ডে আহবায়ক মো. গৌছ মিয়া, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আকছার আহমদ, মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট।

২৯ নং ওয়ার্ড আহবায়ক তাহসিন আহমদ দীপু, যুগ্ম আহবায়ক মো. আব্দুস ছত্তার, লাহিনুর রহমান লাহিন, মো. মাজহারুল ইসলাম শাকিল।

৩০ নং ওয়ার্ডে আহবায়ক মো. ফজলুল করিম হেলাল, যুগ্ম আহবায়ক মো. বদরুজ্জামান শিশু, প্রমথ দাস, আফতাবুল কামাল রেকি।

৪০ নং ওয়ার্ডে আহবায়ক মো. শাহজাহান রহিম , যুগ্ম আহবায়ক মো. শামীম কবির, মাহমুদ হোসেন শাহীন, মো. সাদেক আহমদ।

Manual2 Ad Code

৪১নং ওয়ার্ডে আহবায়ক আনা মিয়া, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রফু, মোহাম্মদ খসরুজ্জামান।

৪২নং ওয়ার্ডে আহবায়ক আব্দুর রহমান আনা মিয়া, যুগ্ম আহবায়ক শাহ রাজা মোহাম্মদ আব্দুর রব, গুলজার আহমদ ও মতিউর রহমান।

Manual6 Ad Code

শেয়ার করুন