Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ০৬:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ | ০৬:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কারসহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ২টা ৩৫ মিনিটে সংলাপ শুরু হয়। প্রায় এক ঘণ্টা এই আলোচনা হয়।

Manual5 Ad Code

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি। আমাদের মতামতও দিয়ে এসেছি। আমরা বলেছি যে, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন, কবে নির্বাচন হবে, সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাস-দিনকাল নিয়ে কথা বলি না। উনি যেটা আমাদেরকে বলেছেন, নির্বাচনই আমাদের প্রধান গুরুত্বপূর্ণ।

Manual2 Ad Code

বিএনপি মহাসচিবের নেতৃত্বে সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন