Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার হাতে প্রাণ গেল আমজাদের

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেমিকার হাতে প্রাণ গেল আমজাদের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুরের সরফদিনগর গ্রামের আমজাদ হোসেন (৩৮) হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তার পরকীয়া প্রেমিকা গৃহবধূ সাজিয়া বেগম ওরফে সাজেদা (৪৮)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সরফদিনগর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি আমজাদকে হত্যার কথা স্বীকার করেন। তাকে ওই রাতেই আমজাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Manual7 Ad Code

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

নিহত আমজাদ হোসেন গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি রাতে খুন হন আমজাদ। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহের তালিকায় ওঠে সাজেদা বেগমের নাম। তিনি একই গ্রামের সৌদি আরব প্রবাসী উজ্জ্বল খানের দ্বিতীয় স্ত্রী। ঘটনার একদিন পর থেকেই গা ঢাকা দেন সাজিয়া বেগম। সোমবার সন্ধ্যার পর বাড়িতে এলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, সাজেদা বেগমকে প্রাথমিকভাবে পরকীয়া প্রেমের গুঞ্জন থেকে সন্দেহবশত আটক করা হয়েছিল। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি আমজাদকে হত্যার বিষয়টি অকপটে স্বীকার করেন। একই গ্রামে বসবাসের সুবাধে আমজাদের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কে মান অভিমানের মধ্য দিয়েই আমজাদের ওপর চাপা ক্ষোভের সৃষ্টি হয় সাজেদার। সেই ক্ষোভ থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

Manual5 Ad Code

এ ঘটনার সঙ্গে আর অন্য কোনো বিষয় আছে কি না, এসব বিষয় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

Manual6 Ad Code

শেয়ার করুন