Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ০৬:১৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ | ০৬:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ জেলা। দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেছে।

Manual7 Ad Code

এছাড়াও হবিগঞ্জের আইনজীবীরাও কর্মবিরতি বিক্ষেভ কর্মসূচি পালন করেছেন।সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নেমে বিক্ষোভ করেন ছাত্র-জনতা।

Manual6 Ad Code

এছাড়া বিএনপি, জামায়াত এবং এনসিপির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসব আন্দোলনে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন। এদিকে, হবিগঞ্জ আইনজীবী সমিতির সদস্যরা সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল করে এবং পরে সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

Manual1 Ad Code

আন্দোলনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমি এবং সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এডভোকেট হাফিজুল ইসলামসহ সিনিয়র আইনজীবিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন