Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

Manual6 Ad Code

ফেনী প্রতিনিধি :
ফেনীর পরশুরামে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

আহতদের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেনসহ। আহতদের মধ্যে মো. ইসমাইল ও মো. তাজুল ইসলামকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে পরশুরাম স্টেশন রোড এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সেখানে মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিক মানিক বলেন, হামলায় আমাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছে। হামলায় চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ইসমাইল ও তার ছেলে গুরুতর আহত হয়ে ফেনীতে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু দেখছেন। জড়িতদের বিরুদ্ধে তিনিই আশাকরি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

Manual8 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে দলীয় কোনো গ্রুপিং নেই।

Manual1 Ad Code

পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। আহতরা লিখিত অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

শেয়ার করুন