Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual6 Ad Code

বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, ২৯ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমানসহ অনেকে।

Manual8 Ad Code

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন