Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বটেশ্বর থেকে মাদকসহ আটক যুবক

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
বটেশ্বর থেকে মাদকসহ আটক যুবক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বটেশ্বর এলাকা থেকে বিদেশী মদ সহ মো. আসাদুজ্জামান তামিম (২৬) নামে এক যুবককে আটক করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ (রহঃ) থানার বটেশ্বর বাজার এলাকায় একটি লেগুনা থেকে এসব মাদক জব্দ করা হয়।
আটক তামিম সুনামগঞ্জের বণানী পাড়া এলাকার শামীমুজ্জামানের ছেলে।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ (রহঃ) থানার বটেশ্বর বাজার এলাকায় একটি লেগুনায় তল্লাশী করে ১০ বোতল বিদেশী মদ সহ ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual1 Ad Code

শেয়ার করুন