Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরবাজার থেকে ২৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

admin

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ০৫:১৭ অপরাহ্ণ | আপডেট: ০১ আগস্ট ২০২৪ | ০৫:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
বন্দরবাজার থেকে ২৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বন্দরবাজার থেকে ২৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে ২৪ হাজার ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (এসএমপি) একটি টিম।

Manual1 Ad Code

বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় একটি পিকআপ ও এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটক যুবক হলেন-

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে মো. জাকারিয়া আহমদ (২৬)।

Manual8 Ad Code

এসএমপি’র মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা টিম ২৪ লাখ ২০ হাজার টাকার ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দ করেছে। এসময় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন