Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শিল্পীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করা উচিত: ভারতীয় উপস্থাপিকা

admin

প্রকাশ: ০৫ মে ২০২৫ | ০৪:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৫ মে ২০২৫ | ০৪:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশি শিল্পীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করা উচিত: ভারতীয় উপস্থাপিকা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতের আলোচিত-সমালোচিত টেলিভিশন চ্যানেল “রিপাবলিক বাংলা”-এর কথা প্রায় সবাই জানেন। বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকেই ভারতীয় গণমাধ্যমটি একের পর এক বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার মুখে পড়ে।

Manual4 Ad Code

অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশ সহ নিজ দেশেও ব্যপক সমালোচিত হয়। বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন অনেক অভিনয়শিল্পী। এবার সেই সব অভিনয়শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়া কথা বললেন সমালোচিত চ্যানেলের উপস্থাপিকা স্বর্ণালী সরকার।

Manual3 Ad Code

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তথা কথিত সাংবাদিককে বলতে শোনা যায়, ‘প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন।বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন। আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন। অভিনয় করছেন। নাম, যশ প্রতিপত্তি বানাচ্ছেন। আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ-উপার্জন হয়। তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন?’

Manual3 Ad Code

বাংলাদেশি অভিনয় শিল্পীদের ওপর অভিযোগ উঠান ওই সাংবাদিক। তিনি বলেন, ‘তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না! তোমরা এমন করো না। এমন করা যায় না। ভারত আমাদের বন্ধু।’

পহেলগামের হামলার ঘটনা তুলে ধরেন বলেন, ‘আমাদের দেশে এতো বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন! তারা শুধুমাত্র নিজেদের লাভ খুজছেন। কথায় বলে, ‘কাজের বেলায় কাজি কাজ ফুরালে পাজি’। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের করার জন্য বসে আছেন। সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা,দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয়শিল্পী কাজ হারাচ্ছেন।’

Manual7 Ad Code

সর্বশেষ, উপস্থাপিকা স্বর্ণালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ্য করে বলেন, ‘জয়া আহসান, মিথিলা সৃজিত মূখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন। তারা কেন চুপ করে রয়েছেন। বাংলাদেশের এ ধরণের অসভ্যতামি গুলো নিরবে সমর্থন করছেন?’

শেয়ার করুন