Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার পথ ধরে সংসদে খন্দকার মুক্তাদির ও রেজা কিবরিয়া

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাবার পথ ধরে সংসদে খন্দকার মুক্তাদির ও রেজা কিবরিয়া

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

তাদের বাবারাও ছিলেন সংসদ সদস্য। এবার ছেলেরাও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সিলেট বিভাগের দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন তারা।

Manual2 Ad Code

তারা হলেন- সিলেট -১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদির ও হবিগজ্ঞ-১ আসন থেকে নির্বাচিত ড. রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

রেজা কিবরিয়া সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এবং খন্দকার আব্দুল মুক্তাদির ৯১ সালের বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ছেলে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

Manual1 Ad Code

হবিগঞ্জ- ১ আসনে বিএনপিতে সদ্য যোগদান করে মনোনয়ন পাওয়া ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বাবা শাহ এএমএস কিবরিয়া ছিলেন একজন সফল কূটনীতিক। তিনি জাতিসংঘের এসকাপের সাবেক মহাসচিব ছিলেন। দায়িত্ব শেষ করে ১৯৯২ সালে দেশে ফেরার পর আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। পরে ২০০১ সালে হবিগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় তিনি নিহত হন।

Manual7 Ad Code

আর খন্দকার মুক্তাদীরের বাবা খন্দকার আব্দুল মালিক ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন