Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মাকে মারধর, দুই ভাইকে কারাদণ্ড

admin

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৪:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৬ | ০৪:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
বাবা-মাকে মারধর, দুই ভাইকে কারাদণ্ড

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (০২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পূর্ব সোহাগীপাড়া গ্রামের মো. আবদুল কদ্দুসের ছেলে রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)।

Manual7 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই দুই ভাই মাদকের টাকা জোগাড় করতে বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

তিনি আরও বলেন, অভিযানের সময় দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। সাজা কার্যকরের জন্য তাদের কারাগারে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন