Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিএনপির কাছে নতিস্বীকার করেই অন্তর্বর্তী সরকার একই দিনে দুটি নির্বাচন আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।রোববার (৮ মার্চ) বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

Manual1 Ad Code

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

তিনি বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে।

Manual6 Ad Code

ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

শেয়ার করুন