Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কাছে শতাধিক আসন নিয়ে দর-কষাকষি সমমনা দলগুলোর

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিএনপির কাছে শতাধিক আসন নিয়ে দর-কষাকষি সমমনা দলগুলোর

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করছে বিএনপি। সমমনা দলগুলো বিএনপির কাছে শতাধিক আসন দাবি করেছে। তবে কে কটি আসন পাবে—তা নিয়ে চলছে দরকষাকষি ও জোর আলোচনা।
ঘোষিত সময় অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসেবে আর মাত্র চার-সাড়ে চার মাস বাকি। নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণার কথা রয়েছে। তার আগেই প্রার্থী নির্ধারণ ও কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো।

Manual5 Ad Code

প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করেছে। দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অক্টোবর মাসের মধ্যেই আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়েও ভোটে অংশ নিতে চাইছে দলটি। এ লক্ষ্যে আসন বণ্টনের ব্যাপারে সমঝোতার চেষ্টা চলছে।

Manual7 Ad Code

সূত্র বলছে, বিএনপির কাছে সমমনা দলগুলো মিলে ১০০টিরও বেশি আসন দাবি করেছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ একাই দাবি করেছে ৫০টি আসন। এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) চায় অন্তত ১৫টি আসন। দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ ইতিমধ্যে লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে।
এ ছাড়া ১২ দলীয় জোট দাবি করেছে ২০টি আসন এবং জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে ৯টি আসন। আরও কয়েকটি সমমনা দল তালিকা তৈরি করে বিএনপির হাতে তুলে দিয়েছে। কেউ কেউ আবার মাঠেও সক্রিয় হয়েছেন, আগাম প্রচার শুরু করেছেন।

Manual5 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন আসনেই শরিকদের প্রার্থী দেব, যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। আলোচনায় সেই দিকটিই আমরা গুরুত্ব দিচ্ছি।’

শেয়ার করুন