Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মন্ত্রীসভায় আলোচনায় সিলেটের যারা

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির মন্ত্রীসভায় আলোচনায় সিলেটের যারা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকার গঠনের লক্ষ্যে ইতোমধ্যেই দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। এবারের মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন রাজনীতিবিদরাও। ইতোমধ্যে সিলেটের বেশ কয়েকজন নবনির্বাচিত এমপি ঢাকায় অবস্থান করছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এবারের মন্ত্রীসভায় সিলেটের কোন মন্ত্রী না থাকলেও একাধিক পদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কয়েকজন। এরমধ্যে টেকনোক্র্যাট করে প্রতিমন্ত্রী দেয়া হবে আরেকজনকে। দলীয় সূত্র বলছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।দলের হাইকমান্ডে আলোচনা চলছে সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-১ আসন থেকে রেজা কিবরিয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন