Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মানববন্ধন ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির মানববন্ধন ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। কর্মসূচি ঘিরে প্রেসক্লাব চারপাশে কঠোর নিরাপত্তারবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Manual4 Ad Code

রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কদম ফোয়ারা ও মৎস্যভবনসহ আশপাশের পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Manual7 Ad Code

সরজমিন দেখা গেছে, প্রেসক্লাবের বিপরীত রাস্তায় জলকামান ও এপিসি রাখা হয়েছে। কদম ফোয়ারার সামনে অবস্থান করছে বিপুলসংখ্যক পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে, সারাদেশে একই কর্মসূচি পালন করার কথা রয়েছে বিএনপির। ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর প্রথম সারাদেশে জমায়েত করতে যাচ্ছে দলটি।

Manual5 Ad Code

শেয়ার করুন