Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত জোট পেতে পারে ১৩টি আসন

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি জোট ৩৫ ও জামায়াত জোট পেতে পারে ১৩টি আসন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবার সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন নিয়ে হিসেব-নিকেশ শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বর্তমান সংসদের আসন প্রাপ্তির আনুপাতিক হারে বিএনপি ও তার মিত্ররা ৩৫টি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। কমিশনের তথ্য অনুযায়ী, সাধারণ নির্বাচনে বিজয়ী দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে এই সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হয়। আইনত প্রতি ছয়জন নির্বাচিত সংসদ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১১টিতে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেলেও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মোট আসন সংখ্যা ৭৭টি। এই হিসেব অনুযায়ী বিএনপি জোট এককভাবে সিংহভাগ নারী আসন পেতে যাচ্ছে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হওয়ায় তাদেরও একটি করে সংরক্ষিত নারী আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি তারা কোনো নির্দিষ্ট জোটে যুক্ত হয়। তবে চূড়ান্ত গেজেট ও শপথ গ্রহণের পর স্বতন্ত্রদের অবস্থান পরিবর্তনের ওপর ভিত্তি করে এই সংখ্যায় সামান্য হেরফের হতে পারে।

Manual5 Ad Code

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই হিসেবে আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইসি এই ভোটের আয়োজন করবে।

Manual1 Ad Code

বর্তমান আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা ভোটার হিসেবে এই নারী আসনের প্রার্থীদের নির্বাচন করবেন। তবে সাধারণত দলগুলো তাদের প্রাপ্য আসন অনুযায়ী একক প্রার্থী মনোনয়ন দেয়ায় ভোটাভুটির প্রয়োজন হয় না। সংসদ সচিবালয় থেকে শপথ নেওয়া সদস্যদের তালিকা পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দল বা জোটগুলোকে তাদের প্রার্থী তালিকা ইসিতে জমা দিতে হবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত থাকা এবং বগুড়া-৬ আসন শূন্য ঘোষিত হওয়ায় বর্তমানে ২৯৬টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে।

Manual4 Ad Code

এই চারটি আসনের ফলাফল পরবর্তীতে ঘোষিত হলে সংরক্ষিত নারী আসনের আনুপাতিক হিসেব আবারও পুনর্নির্ধারণ করা হতে পারে। ইসি জানিয়েছে, সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে মার্চের শেষ নাগাদ তফসিল ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন