Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা মিজান গ্রেফতার

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি নেতা মিজান গ্রেফতার

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌরবিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

পৌরযুবদলের আহবায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ বলেন- শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে পৌরশহর থেকে মিজানকে আগের দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন