Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনসিপি ও জামায়াত নেতারা

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনসিপি ও জামায়াত নেতারা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতারা। বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এনসিপি ও সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual2 Ad Code

এ বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

Manual2 Ad Code

সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন