Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকাজ দ্রুত শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা

admin

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিচারকাজ দ্রুত শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্রুত বিচারকাজ শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক।

Manual7 Ad Code

এসময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

Manual1 Ad Code

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষপর্যায়ে।

Manual1 Ad Code

ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ চলছে।

শেয়ার করুন