Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১২:১৮ অপরাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১২:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual6 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ পরিবহনের একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার ৫শত টাকা। শনিবার (২০ ডিসেম্বর) পৃথক এই অভিযান চালায় বিজিবি।

Manual2 Ad Code

বিজিবি জানায়, জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির বিশেষ টহল দল একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়, এ সময় ট্রাকভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

একই দিন বিকালে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

শেয়ার করুন