Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

admin

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৩:১৮ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ০৩:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এ জে ডি টি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

Manual6 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বাবার পোলট্রি খামারে যায় তাইবা। এ সময় অসাবধানতাবশত খামারে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়।

Manual1 Ad Code

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন