Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশ দিলেন সিলেটের জেলা প্রশাসক

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশ দিলেন সিলেটের জেলা প্রশাসক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
অবৈধ দখলদারদের কাছ থেকে ফুটপাত দখলমুক্ত করা, রাস্তা সংস্কারসহ বিয়ানীবাজার উপজেলার প্রতিটি বিভাগের সমস্যা গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

তিনি সোমবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি সায়ারাত মহালসমূহের লিজগ্রহীতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্নার সঞ্চালনায় সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, পৌর বিএনপির সহ-সভাপতি কবির আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারি আবুল কাশেম, নায়েবে আমীর মাওলানা নায়েবে আমীর আবুল খায়ের, জামায়াতে ইসলামী বিয়ানীবাজার পৌর শাখার আমীর কাজি জমির হোসেন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান, তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ, বিয়ানীবাজার হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুল করিম আল হাক্কানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সহ সমন্বয়ক শাহরিয়ার সানি, দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল, যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, ম্যাপ টিভির সিও সৈয়দ মুনজের হোসেন বাবু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য সামিয়ান হাসান, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ নাথ সরকার, সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান, সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার লোকমান হাকিমসহ আরো অনেকে।

Manual1 Ad Code

শেয়ার করুন