Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারের সাব্বির ফয়েজ বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে পদোন্নতি

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারের সাব্বির ফয়েজ বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে পদোন্নতি

Manual2 Ad Code

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের কৃতিসন্তান সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি রেজিস্ট্রার, জেলা জজ সাব্বির ফয়েজ বাংলাদেশ বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি শ্রীধরা গ্রামের সন্তান, বর্তমানে নয়াগ্রামে বসবাস করছেন।

Manual3 Ad Code

তাঁকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থেকে বদলি করে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছিলেন হাই কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন)। ওই পদেও তিনি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

Manual5 Ad Code

বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিষ্ঠানটি আইন, বিচার ও সংস্দ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে।

Manual4 Ad Code

শেয়ার করুন