Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া স্কুলছাত্রীর আত্মহত্যা, রহস্য

admin

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫ | ০৭:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ | ০৭:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া স্কুলছাত্রীর আত্মহত্যা, রহস্য

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের পল্লীতে তায়ৈবা বেগম চৌধুরী (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। রহস্যঘেরা ওই আত্মহত্যার কারণ নিয়ে তদন্ত চলছে।

Manual5 Ad Code

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

Manual6 Ad Code

আত্মহননকারী স্কুলছাত্রী উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া গ্রামের রুহুল আমীন চৌধুরীর মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তার পিতা প্রবাসে থাকেন। ভাই-বোনদের মধ্যে ২য় তায়ৈবার এমন ঘটনায় পরিবারে চলছে আহাজারি।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ উজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে।

শেয়ার করুন