Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক সম্পাদক শাহীন

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ০৫:০৪ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ০৫:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক সম্পাদক শাহীন

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ এবং সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় পুণরায় নির্বাচিত হয়েছেন। রোববার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় তাদেরকে পুণরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সভায় সংগঠনের সদস্য ছাড়াও বিয়ানীবাজারের গণমাধ্যমকর্মীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সময় সংগঠনের সহ-সভাপতি পদে ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামিয়ান হাসান, কোষাধ্যক্ষ পদে মিছবাহ উদ্দিন, ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছাবির খান, প্রচার সম্পাদক হাফিজুর রহমান তামিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুমিনুল ইসলাম রিপন এর নাম ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

সংগঠনের অন্যান্য পদে শীঘ্রই কো-অপ্ট করা হবে বলে জানান সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়।

Manual2 Ad Code

এদিকে বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম এক অভিনন্দন বার্তায় বলেন, স্থানীয় গণমাধ্যমের উৎকর্ষ সাধন ও বিকাশে নতুন নেতৃত্ব যথাযথ কাজ করবে। সাংবাদিকতায় শৃংখলা ফিরিয়ে আনতেও তাদের ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন