Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- লথিরাম সরেনের ছেলে অনুপ (২০), খুদিরাম হাসদার ছেলে রঞ্জন হাসদা (১৯) ও ঈশ্বর সরেনের ছেলে প্রশান্ত সরেন (১৯)।

Manual8 Ad Code

ভুক্তভোগীর খালার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান হয়।

২১ ফেব্রুয়ারি বিকালে কনেকে নিয়ে যাওয়ার জন্য কনেপক্ষের আত্মীয়স্বজনরা ওই বিয়েবাড়িতে (বরের বাড়ি) আসেন। রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়।

এজাহারে বলা হয়, ডেকে নেওয়ার পরে তাকে স্থানীয় এক বাড়ির পাশে নিয়ে গিয়ে তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে কোনোরকমে মুক্ত করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।

Manual2 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগীর খালা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ভুক্তভোগীর খালা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন