Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে অগ্নিদগ্ধে নববধুর মৃত্যু, স্বামী আটক

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ০৭:২০ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ০৭:২০ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে অগ্নিদগ্ধে নববধুর মৃত্যু, স্বামী আটক

Manual2 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা:
মেহেদীর রঙ শুকানোর পূর্বেই সিলেটের বিশ্বনাথে স্বামীর বাড়ির রান্নাঘরে অগ্নিদগ্ধ হয়ে রেছনা বেগম (২৫) নামের এক নববধুর মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামের আব্দুল মালিকের বাড়িতে অগ্নিদগ্ধের ঘটনাটি সংগঠিত হয়।

Manual6 Ad Code

এদিকে নববধুর পিতার পরিবারের দাবী হচ্ছে রেছনাকে স্বামীর বাড়িতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী নববধু রেছনা বেগম খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ (বিলপাড়) গ্রামের আব্দুল মালিকের স্ত্রী এবং একই উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। চলতি বছরের ২ জানুয়ারী পারিবারিকভাবে আব্দুল মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন রেছনা বেগম। আর বিয়ের মাত্র ১৬ দিনের মাত্রায় নববধু রেছনা বেগমের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নববধুর স্বামী আব্দুল মালিক (৩৪)’কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারী) আব্দুল মালিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও আব্দুল মালিকের পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে নববধু রেছনা বেগমের স্বামী আব্দুল মালিক পরিবারের সদস্যদের সাথে করে তার বড় ভাইয়ের অন্তঃসত্ত¡া স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটের একটি ক্লিনিকে যান। আর আব্দুল মালিকের ছোট ভাই শসা বিক্রির জন্য স্থানীয় বাজারে যান। তাই তখন আব্দুল মালিকের নববধু রেছনা বেগম ও ৮ বছর বয়সী এক ভাগ্নী ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মালিকের বসতঘরের রান্নাঘর থেকে হঠাৎ আসা চিৎকার শুনে প্রতিবেশী এক মেয়ে এগিয়ে আসেন। তবে তখন ভেতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশী মেয়েটি দরজার অদূরের একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দরজাটি খুলে দেখেন নববধু রেছনার পুরো শরীরে জ্বলছে আগুন। বিষয়টি দেখার সাথে সাথেই বাড়ির লোকজনও এগিয়ে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় রেছনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যুর ক‚লে ঢলে পড়েন নববধু রেছনা বেগম।

Manual1 Ad Code

জিজ্ঞাসাবাদের জন্য মৃত্যুবরণকারী নববধু রেছনা বেগমের স্বামী আব্দুল মালিককে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, রেছনা বেগমের পরিবার দাবী করছে স্বামীর বাড়িতে রেছনাকে নির্যাতন করা হয়েছে। এরই প্রেক্ষিতে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ও আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে রেছনা বেগমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পোস্ট মর্টাম রির্পোট পাওয়ার পর ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন