Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে উদ্ধার রুমনের লা*শ

admin

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে উদ্ধার রুমনের লা*শ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সিলেটের বিশ্বনাথে রুমন নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রুমন আহমদ (২০)।

সোমবার (৩০ মার্চ) তার লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানাপুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

রুমন অলংকারি ইউনিয়নের বড়খুরমা (উত্তর) গ্রামের আবদুল হামিদের ছেলে।

 

Manual5 Ad Code

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রুমন কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। রবিবার রাতে তিনি বাড়ি ফিরে বড় ভাইয়ের ঘরে প্রবেশ করেন। তিনি সে রাতে বাড়ি ছিলেন না।

সোমবার সকাল ১১টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় ডাকাডাকি করেন পরিবারের লোকজন। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে রুমনের নিথর শরীর।

 

Manual7 Ad Code

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Manual5 Ad Code

শেয়ার করুন