Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় নিরাপত্তার ঝুঁকি নেই: র‌্যাব

admin

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্ব ইজতেমায় নিরাপত্তার ঝুঁকি নেই: র‌্যাব

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিশ্ব ইজতেমা ঘিরে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

Manual5 Ad Code

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি।

Manual5 Ad Code

খুরশীদ হোসেন বলেন, ‌‘ইজতেমা নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। আর ইজতেমার দুই পক্ষ (সাদপন্থী ও জোবায়েরপন্থী) নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের (প্রবীণ) সঙ্গে কথা বলা হয়েছে।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার এ বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে (অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন), তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন