Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিতে লিগ্যাল নোটিশ

admin

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ০৪:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ০৪:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিতে লিগ্যাল নোটিশ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নে বৈধ লাইসেন্সের অস্ত্র জমা নিশ্চিতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।

Manual6 Ad Code

নোটিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অনুরোধ জানানো হয়েছে।

Manual1 Ad Code

নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেতে পারে বলে বিশিষ্টজনরা উদ্যোগ প্রকাশ করেছে। তাই দ্রুত বৈধ লাইসেন্সধারী অস্ত্র স্থানীয় থানায় জমাদানের বিশেষ নির্দেশনা ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান পরিচালনার জন্য বিশেষ নির্দেশনা দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অনুরোধ করা হল।

শেয়ার করুন