Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: নৌপরিবহন মন্ত্রী

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতের সঙ্গে সব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: নৌপরিবহন মন্ত্রী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ভারতের সঙ্গে করা সব চুক্তি পর্যালোচনা হচ্ছে, ক্ষতিগ্রস্ত হলে বাদ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিদেশের সঙ্গে আমরা চুক্তি করে থাকি। সেই চুক্তি যদি আমাদের দেশের স্বার্থ রক্ষা হয় তাহলে করা যাবে। সব কিছুর আগে আমাদের বাণিজ্য,অর্থনীতি, স্বার্থ ও সার্বভৌমত্ব প্রাধান্য পাবে।

Manual5 Ad Code

তিনি বলেন, চুক্তি রাখা না গেলেও নিয়ম মেনে বাতিল করতে হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা স্বচ্ছতার, জবাব দিহিতার ও দেশের স্বার্থে করব।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, মোংলা বন্দরের অনেক সক্ষমতা রয়েছে। যা কাজে লাগানো হয়নি। আমরা তা পুরোপুরি কাজে লাগাতে চাই।এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

শেয়ার করুন