Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত কি হাসিনাকে ফেরত দেবে, যা বললেন রেজা কিবরিয়া

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
ভারত কি হাসিনাকে ফেরত দেবে, যা বললেন রেজা কিবরিয়া

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে গণ-অধিকার পরিষদের একাংশের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। ভারতকে বোঝাতে হবে যে, আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের একটা সম্পর্ক যদি থাকতে হয় তাহলে শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে। সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

রেজা কিবরিয়া বলেন, তার বিচার আমাদের দেশের জন্য আর দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছেন, শত শত বিডিআর সদস্যকে হত্যা করেছেন এবং আমার বাবার মতো লোককে যে হত্যা করেছে, তার বিচার হবে না— এটা আমরা কেউ মেনে নিতে পারি না।

Manual3 Ad Code

তিনি বলেন, ভারতের জন্য হাসিনাকে রাখাটা আমি মনে করি এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না। ভারতের মানুষ বুদ্ধিমান, তারা জিনিসটা বুঝে তাদের ঠিক কাজই করবে শেষে।

শেখ পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে মন্তব্য করে রেজা কিবরিয়া বলেন, বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন, এ কৃতিত্ব ওনাকে দিতেই হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি মুসলিম লীগের সভাপতি কে? মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে? আপনি কি বলতে পারবেন? কিন্তু আমি লিখিত দিতে পারি— আপনার বাপ-দাদা ‘৪৭-এ ‘৪৮-এ মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা তারা চিন্তা করতেন না। এখন কোথায় তারা?

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করছি— ১০-১৫ বছর পর আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে যেন? মানে চিনবেন না তাকে। ইফতার পার্টিতে বামপন্থি ও কমিউনিস্ট পার্টির দালালরা এবং জাতীয় পার্টির নেতারা তাদের ডাকবে। কিন্তু সাধারণ মানুষ আর চিনবে না—এরা কে, সভাপতি কে ও সাধারণ সম্পাদক কে? আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য। বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন এ কৃতিত্ব ওনাকে দিতেই হবে। কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি। কিন্তু শেখ হাসিনা পেরেছেন এ কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত।

শেয়ার করুন