Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সিআইডি অফিসার আটক

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
ভুয়া সিআইডি অফিসার আটক

Manual3 Ad Code

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে হোটেলে জরিমানা করতে গিয়ে সিআইডি অফিসার পরিচয় দেওয়া রুবেল মিয়া (২১) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।

বুধবার সন্ধায় গাড়াগ্রাম বাসষ্ট্যান্ডে স্থানীয়রা তাকে আটক করেন।রুবেল মিয়া রণচন্ডী ইউনিয়নের কিশামত গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

Manual2 Ad Code

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ইফতারির সময় রুবেল মিয়া গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড মোড়ের আইয়ুব আলীর খাবার হোটেলের ভিতরে ঢুকেন। সেখানে সিআইডি অফিসার পরিচয় দিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হোটেল মালিকের কাছে ২০ হাজার টাকা দাবি করেন।

এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে তার কাছ থেকে সিআইডির ভুয়া জুনিয়র অফিসারের আইডি কার্ড, ষ্ট্যাম্পের ফটোকপি ও দুইটি মোবাইল ফোন জব্দ করে তাকে থানায় নিয়ে যায়।

Manual5 Ad Code

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল মালিকের দাখিলকৃত এজাহারের পরিপ্রেক্ষিতে আটক ভুয়া সিআইডি অফিসারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Manual4 Ad Code

শেয়ার করুন