Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দিয়ে সুন্দর নির্বাচনের প্রত্যাশা মাওলানা হাবিবের

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভোট দিয়ে সুন্দর নির্বাচনের প্রত্যাশা মাওলানা হাবিবের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

নিজের ভোটাধিকার প্রয়োগ করে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি গণমাধ্যমের সাথে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শিবগঞ্জস্ত স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দিয়ে কেন্দ্র ছাড়ার সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন, প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ  করছে। এখন পর্যন্ত সার্বিক পরিবেশ সন্তোষজনক। আমি আশা করছি সারাদেশে একটি সুন্দর নির্বাচন হবে।

এসময় ২০১৮ সালের দিনের ভোট রাতে দেওয়ার উদাহরণ টেনে সাংবাদিকরা গত রাতের কয়েকটি ঘটনা তুলে ধরলে মাওলানা হাবিবুর রহমান বলেন, এটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। দুটি কেন্দ্রে কয়েকজন পর্যবেক্ষক গিয়েছিলেন। আর আমরাই আমাদের অ্যাজেন্টদের রাতে প্রিসাইডিং অফিসারের কাছে পরিচত হতে বলেছিলাম। এটা আসলে ভুল বোঝাবুঝিতে হয়েছে।এময় তার সাথে ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম। তিনিও রাতে একটি কেন্দ্রে পর্যবেক্ষকদের নিয়ে সিনক্রিয়েট হয়েছে বলে উল্লেখ করেছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন