Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
মধ্যনগরে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

Manual5 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের মধ্যনগরে ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চামরদানী ইউনিয়নের দুগনই বদলপুর গ্রামের উড়াবিলের কান্দা হতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়বারাসহ ২ জন মাদক কারবারিকে আটক করে মধ্যনগর থানা পুলিশ।

Manual3 Ad Code

আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মোঃ শফিক মিয়া ছেলে মোঃ মাজু মিয়া(৩০) ও মৃত জুয়াদ চৌধুরীর ছেলে মোঃ রিপন চৌধুরী(৩৬)।

Manual6 Ad Code

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মধ্যনগর থানা পুলিশেষ একটি চৌকশ টিম বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২জন কারবারিকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রজু প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যহত থাকবে।

 

Manual3 Ad Code

শেয়ার করুন