Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সংঘাত চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল শ্রমিক-প্রবাসীর পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীদের যেকোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত চারজন নিহত ও ১০ জন আহত হওয়ার তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আহতদের সৌদি আরবের বিভিন্ন নামী হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক খোঁজখবরও রাখা হচ্ছে।

Manual2 Ad Code

বিমানবন্দরে মন্ত্রী নিজে উপস্থিত থেকে নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সরকারের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ১ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হন আহমদ আলী। সিলেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত আলীর মরদেহ গ্রহণ করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন