Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীরা নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। আর এই যুদ্ধ পরিস্থিতির দ্রুত সমাধানের একমাত্র পথ কূটনৈতিক আলোচনা।

Manual1 Ad Code

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আমি যখন সংসদে বসি তখন মনে করি আমি সালথা-নগরকান্দার সকল মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। তাই এখন সময় দল-মত নির্বিশেষে সবার উন্নয়নের জন্য কাজ করার। ঝগড়া-বিবাদ নয় বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।

Manual4 Ad Code

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, সালথায় একটি গার্লস স্কুল ও একটি নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, যা নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। আপনাদের সন্তান হিসেবে আমিও আমার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব।

Manual1 Ad Code

শেয়ার করুন