Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার তথ্য জানাল ইরান

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার তথ্য জানাল ইরান

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, কাতার ও সৌদি আরবে হামলার কথা জানাল ইসলামিক রিপাবলিক অব ইরান। আজ শনিবার এক বিবৃতিতে ইরান রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি) বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর পাশাপাশি ইসরায়েলে সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ইরান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে। এসব এলাকায় একাধিক বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে।

ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এখানেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।

Manual5 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Manual4 Ad Code

আল জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।

Manual4 Ad Code

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।

Manual5 Ad Code

এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।

মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন