Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রণালয়গুলোকে ‘মিতব্যয়ী’ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

admin

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
মন্ত্রণালয়গুলোকে ‘মিতব্যয়ী’ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
মন্ত্রণালয়গুলোকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের প্রত্যেক মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে কোনোরকম অপচয় যেন না হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। যেসব জিনিস খুব বেশি প্রয়োজন নেই সেখানে অহেতুক খরচ করবো না। হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।

Manual7 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর আজ সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। কাজেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

Manual8 Ad Code

আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, অদ্ভুত ব্যাপার হলো খাদ্যপণ্যের যখন একটু দাম বাড়ে, কৃষক খুশি হয়। কিন্তু ভোক্তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে ভারসাম্য করতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন