Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের খতিব থেকে সংসদে মুফতি আবুল হাসান

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মসজিদের খতিব থেকে সংসদে মুফতি আবুল হাসান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ধর্মীয় অঙ্গনের পরিচিত মুখ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান এবার জাতীয় সংসদের পথে। সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এগিয়ে থেকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন।মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। একজন ইসলামী বক্তা হিসেবে সিলেটজুড়ে তাঁর ব্যাপক সুনাম রয়েছে। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে বলে স্থানীয়রা জানান।১৫৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই উপজেলার মোট হিসাবে তাঁর প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ পেয়েছে ৭৫ হাজার ৮১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ‘খেজুরগাছ’ প্রতীক পেয়েছে ৬৯ হাজার ৫৮৪ ভোট। ফলে ৬ হাজার ২৩০ ভোটে এগিয়ে রয়েছেন মুফতি আবুল হাসান। তবে এখনো পোস্টাল ব্যালেটের ফলাফল ঘোষণা হয়নি।ধর্মীয় মঞ্চ থেকে জাতীয় সংসদের পথে মুফতি আবুল হাসানের এই অগ্রযাত্রা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন স্থানে তাঁর কর্মী-সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় পুরো আসনের ভোটাররা।

Manual3 Ad Code

শেয়ার করুন