Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান আল্লাহর প্রশংসা, ইরানের পুরোনো নেতারা আর বেচে নেই: ট্রাম্প

admin

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
মহান আল্লাহর প্রশংসা, ইরানের পুরোনো নেতারা আর বেচে নেই: ট্রাম্প

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সামরিকভাবে বড়ভাবে হারছে এবং দেশটির অধিকাংশ সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।এমনকি তিনি লিখেছেন, ইরানের পুরোনো নেতারা আর বেচে নেই। মহান আল্লাহর প্রশংসা।

Manual3 Ad Code

বিবিসির বরাতে জানা গেছে, দীর্ঘ ওই পোস্টে ট্রাম্প বলেন, “মিডিয়ায় দেখানো হচ্ছে ইরান জিতছে। কিন্তু তারা হারছে, অনেক বড়ভাবে হারছে।” তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী কার্যত অকার্যকর এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থারও অস্তিত্ব নেই।

Manual8 Ad Code

এছাড়া তিনি আরও বলেন, ইরানের রাডার ব্যবস্থা, মিসাইল ও ড্রোন কারখানা এবং সংশ্লিষ্ট সরঞ্জামও ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ইরানের ‘দীর্ঘদিনের নেতারা’ আর জীবিত নেই বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প তার পোস্টে ধর্মীয় ভাষ্য ব্যবহার করে ‘মহান আল্লাহর প্রশংসা’ করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিকে, ইরান হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন স্থাপন করেছে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র এসব মাইন অপসারণের কাজ শুরু করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, হরমুজ প্রণালি এখনো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণেই রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান।

Manual1 Ad Code

শেয়ার করুন