Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোবাসচাপায় সিসিকের নারী কর্মকর্তার মৃত্যু

admin

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
মাইক্রোবাসচাপায় সিসিকের নারী কর্মকর্তার মৃত্যু

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
একটি মাইক্রোবাসের চাপায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদার (২৯) মারা গেছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় তাঁকে জাফলংগামী একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক সাজলু লস্কর।

Manual5 Ad Code

নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২ এ থাকতেন। তার দুটি শিশুসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পপি রানী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরভবনে আসার জন্য বাসা থেকে বের হন। এসময় রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির একটি পর্যটকবাহী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘাতক মাইক্রোবাসচালককে খুঁজছে পুলিশ।

শেয়ার করুন